আবাসন নিউজ ডেস্ক : চারটি নতুন মডেলের ওয়াশিং মেশিন নিয়ে এলো ওয়ালটন
উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে এনেছে ওয়ালটন। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) সম্পন্ন এবং ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার টপ-লোডিং ওয়াশিং মেশিন। মঙ্গলবার এসব ওয়াশিং মেশিন উদ্বোধন করেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ওয়ালটন ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জয়া আহসান।