আবাসন নিউজ ডেস্ক: ক্লাস্টারের আওতাধীন উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ প্রদানের লক্ষে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা এবং মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, মার্কেন্টাইল ব্যাংকের এসভিপি ও এসএমই বিভাগের প্রধান নিজামুল হক উপস্থিত ছিলেন।