প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহক এবং নির্বাচিত ক্রেডিট কার্ডহোল্ডারদের আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা দিতে ইন্টারন্যাশনাল মেডিকেল ইনফরমেশন সেন্টারের (আইএমআইসি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এর আওতায় ব্যাংকটির যোগ্য গ্রাহকরা সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও ভারতের শীর্ষস্থানীয় হাসপাতালে মূল্যছাড়, এক্সক্লুসিভ হেলথ প্যাকেজ সুবিধা পাবেন। আইএমআইসির চেয়ারম্যান ফারজানা ওয়ালি লিজা, ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিংয়ের হেড অব প্রপোজিশন আরমীন আহমেদ, হেড অব ডেবিট কার্ডস রাসিফ আল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।