- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক : সিটি ব্যাংক ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড লোনের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে। এতে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট ও অংশগ্রহণকারী ঋণদাতা হিসেবে কাজ করেছে। ঢাকা ও ইস্টার্ন ব্যাংকও অংশগ্রহণ করেছে। বিআইএফএফএল মেয়াদি লোন অনুমোদন করেছে। সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের এমডি ওসমান এরশাদ ফয়েজ, ইস্টার্ন ব্যাংকের এমডি হাসান ও. রশিদ, বিআইএফএফএলের সিইও এস এম আনিসুজ্জামান, ফারইস্ট স্পিনিংয়ের চেয়ারম্যান আসিফ মঈন উপস্থিত ছিলেন।