আবাসন নিউজ ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংকের ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার শাহ্জালাল ইসলামী ব্যাংকের ট্রেনিং একাডেমিতে ব্যাংকের ৪০ জন প্রবেশনারি অফিসারের ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন। ব্যাংকের মানব সম্পদ বিভাগ ও ট্রেনিং একাডেমির প্রধান এ. কে. এম. হাসান রহিম, ট্রেনিং একাডেমির ফ্যাকাল্টি মেম্বার ড. মো. মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।