আবাসন নিউজ ডেস্ক
হরিরামপুর শ্যামল নিসর্গ ও প্রাণ প্রকৃতি প্রতিবেশ পরিবেশ রক্ষা জাতীয় কমিটি
এর যৌথ উদ্যোগে গরীবপুর চরের(মীর্জা নগর) পদ্মা নদীর তীর ঘেঁষে হিজল গাছের চারা রোপণ করা হয়েছে।
আজ ৩ জুলাই, হরিরামপুর, মানিকগঞ্জ পদ্মার চরে
হিজল বাগান সৃজন এর গাছ লাগানোর উদ্বোধন অনুষ্ঠানে প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির চেয়ারম্যান এডভোকেট শফিকুর রহমান, মূখপাত্র ইবনুল সাঈদ রানা, সমন্বয়কারী নাহিদ আলী, নির্বাহী সদস্য প্রফেসর সোবহান খন্দকার, তেঁতুল তলা মাঠ রক্ষা আন্দোলন এর নেত্রী সৈয়দা রত্না উপস্থিত ছিলেন।
শ্যামল নিসর্গ এর প্রধান সমন্বয়কারী প্রনবপাল এর নেতৃত্বে ২০ জন স্থানীয় সেচ্চাসেবক এর অংশগ্রহণে ৩০০ টি হিজল গাছ রোপন করা হয় পদ্মার চরে।
প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটি সিলেট হাওর এলাকা থেকে হিজল গাছ এর চারা সংগ্রহ করে হরিরামপুর শ্যামল নিসর্গ সংগঠনের মাধ্যমে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পদ্মার চরে নদীর তীরে হিজল বাগান সৃজন করার জন্য শুভ উদ্যোগ গ্রহন করে। আজ ৩০০ টি হিজল গাছ রোপন এর মাধ্যমে হিজল বাগান সৃজন কর্মসূচীর উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে আরো এলাকায় নদীর তীরে হিজল বাগান সৃজন কর্মসূচী চলমান থাকবে।