আবাসন নিউজ ডেস্ক: গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেন সুবিধা নিশ্চিত করতে ওয়ান ব্যাংকের অ্যাপ থেকে মোবাইল আর্থিক সেবা নগদে টাকা পাঠানোর সেবা চালু হয়েছে। মঙ্গলবার রাজধানীর গুলশানে ওয়ান ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে সেবাটি চালু করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান, নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু প্রমুখ।