Saturday, September 12, 2026

ওয়ালটনের মুনাফা কিছুটা কমেছে


আবাসন নিউজ ডেস্ক:  চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্ত্বেও চলতি ২০২৫-২৬ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক শেষে ৬৪২ কোটি ৯৪ লাখ টাকা মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের সুপারব্র্যান্ড ও টেক-জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। আলোচ‌্য সময়ে কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৩ কোটি ৪৯ লাখ টাকা কমেছে। মোট রাজস্ব বৃদ্ধি সত্ত্বেও ভ‌্যাট বৃদ্ধির কারণে কোম্পানিটির মুনাফা কিছুটা কমেছেতবে পরিচালন নগদ প্রবাহে বড় ধরনের উন্নতি হয়েছে। চলতি হিসাব বছরের ৩১ মার্চ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ‌্য উঠে এসেছে। প্রতিবেদনটি গত বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

২০২৫-২৬ হিসাব বছরের তৃতীয়য় প্রান্তিক শেষে নগদ প্রবাহে বড় উন্নতি কোম্পানির জন্য ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ বা এনওসিএফপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৩২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ১ টাকা ৬৭ পয়সা ঋণাত্মক ছিল । সংবাদ বিজ্ঞপ্তি।

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like